উত্তরা ইপিজেডের সনিক কোম্পানীতে আগুন

সিসি নিউজ, ৩০ সেপ্টেম্বর: নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক প্রাইভেট লিমিটেডের পেইনটিং সেকশনে শনিবার রাত ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ইপিজেড, নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একত্রে এক ঘন্টা কাজ করার পর রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
উত্তরা ইপিজেডের ডেপুটি ম‌্যানেজার খালেদ মাহমুদ সিসি নিউজকে জানান, ইলেকট্রো পেইনটিং মেশিন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে সেকশনটি পুড়ে গেছে। শ্রমিক হতাহতের ঘটনা নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *