আত্রাইয়ে ডিবির অভিযানে পিস্তলসহ আটক-২

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নওগাঁ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন পিপিএম।
গ্রেফতার দুইজন হলেন- উপজেলার নন্দনালী গ্রামের আশরাফুল ইসলাম আপন (২৬) ও একই গ্রামের সোহেল রানা (৩৪)।
সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার নন্দনালী গ্রামে অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার দুইজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


Posted

in

by

Comments

4 responses to “আত্রাইয়ে ডিবির অভিযানে পিস্তলসহ আটক-২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *