সাদা মনের মানুষ মাকিদ হায়দার

রোকসানা জামান সানু।। আজ ৯ই মাঘ ১৪২৬/২৩শে জানুয়ারি ২০২০বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ ঘোষণা করেন। এবারে অনান্যদের মধ্যে কবিতায় পুরস্কার পেলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাকিদ হায়দার। কবি মাকিদ হায়দার উদার নৈতিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির অধিকারী কবি মাকিদ হায়দার’র জন্ম ২৮’সেপ্টম্বর ১৯৪৭সালে বাংলাদেশের পাবনা জেলা শহরের দোহার পাড়ায়। ভীষণ সাদা মনের মানুষ তিনি। জীবন যাপনও করেন সাদা-মাটাভাবে। আকাশ সমান মহানুভবতা নিয়ে জন্মেছেন কবি মাকিদ হায়দার যে পরিবারে সে পরিবারে সাহিত্য অঙ্গনের ছয় উজ্জ্বল নক্ষত্র জন্মেছেন, বেড়ে উঠেছেন এবং বড় হয়েছেন। সন্মাননা অর্জনকে তিনি প্রধান্য দেন না। তিনি লেখেন সৃষ্টি সুখের উল্লাসে। সদা হাস্যজ্জ্বল কন্ঠে রসালো কথার পসরার বাইরে জীবন অতিবাহিত করেন না তিনি। সাবলীল শব্দমালায় তাঁর কবিতার গ্রন্থসমূহ। লিখেছেন অনেক গুলি গ্রন্থ এবং পাঠক প্রিয়তাও পেয়েছে। তবে ভীষণ আলোচিত এবং ঝড় তুলেছে যেসব কাব্যগ্রন্থ সেগুলো হচ্ছে: রোদে ভিজে বাড়ী ফেরা, যে আমাকে দুঃখ দিলো সে যেন আজ সুখেই থাকে,আপন আঁধারে একদিন ও পার্থ ও প্রতিম, কফিনের লোকটি প্রিয়রোকানালী এবং গল্পগ্রন্থ বিপরীতে অন্য কেউ।

ফেসবুক থেকে নেয়া


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *