ডোমারে আগুনে পুড়ে গেছে পার্কিংয়ে থাকা যাত্রীবাহি তিনটি বাস

সিসি নিউজ, ৬ এপ্রিল ।। নীলফামারীর ডোমার বাস স্টান্ডে পার্কিংয়ে থাকা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। আজ সোমবার ভোরে এ দূর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

পুড়ে যাওয়া বাসগুলো হলো উৎস হাসান এন্টারপ্রাইজ, ডোমার ট্রাভেলস ও ডোমার শাপলা সমবায় সমিতি-১। তবে উৎস নামের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। করোনা ভাইরাসে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে বাসগুলো ডোমার বাসষ্টান্ডে সারিবদ্ধভাবে পার্কিং করানো ছিল।

এলাকাবাসী জানায়, মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মুসল্লীরা ডোমার বাসষ্টান্ডে বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়, আর দুইটি বাসের আংশিক পুড়ে যায়।

এ ব‌্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে বাসের মধ‌্যে কয়েল জ্বালিয়ে কর্মচারী ঘুমিয়ে থাকে। কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।  তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *