ঋষি কাপুর আর নেই

বিনোদন ডেস্ক, ৩০ এপ্রিল ।। বলিউডের আকাশে এখন কাল মেঘ ঘনিয়েছে। ফের এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ। বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবারই চিরনিদ্রায় গেলেন ঋষি কাপুর।

মুম্বাইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ ৷

অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবারই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আইসিইউতেই রাখা হয়েছিল প্রবীণ বলিউড অভিনেতাকে।

ভাই ঋষির অসুস্থতার খবর গতকালই নিশ্চিত করেছেন দাদা রণধীর কাপুর। এদিন প্রবীণ বলিউড অভিনেতার জনসংযোগকারী টিমের তরফে দেয়া বিবৃতিতে জানা গিয়েছে, বুধবার ঋষি কাপুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। স্ত্রী নীতু কাপুর তার সঙ্গেই রয়েছেন হাসপাতালে। ছেলে রণবীর কাপুরও রয়েছেন। চিকিত্‍‌সকের পরামর্শেই বুধবার ঋষি কাপুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু, ঠিক কী সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হল তাকে, তা এখনও অজানাই।

উল্লেখ্য, চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সেসময়ও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে। যার জন্যে একমাত্র ভাগনে আরমান জৈনের বিয়েতে যেতে পারেননি ঋষি, নীতু ও রণবীরের কেউই। এবার মাস দুয়েক গড়াতেই ফের অসুস্থ হলেন অভিনেতা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *