• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তামান্না

বিনোদন ডেস্ক, ০৮ মে ।। ভারতের দক্ষিণী সিনেমার ‘বাহুবলি’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া ও পাকিস্তানি ক্রিকেটার আবদুল রাজ্জাকের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন রটেছে। ২০১৭ সালে দুবাইয়ের একটি জুয়েলারির দোকানে তাদের একসঙ্গে দেখা যায়। এরপর সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হলে তাদের ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়।

মূলত দুবাইয়ের একটি জুয়েলারি দোকানের আমন্ত্রণে হাজির হয়েছিলেন তামান্না। সেখানেই ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে তার দেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো সেই ছবিটি আবারো ভাইরাল হয়েছে। সেই সঙ্গে নতুন করে আবার আলোচনায় এসেছেন তামান্না ভাটিয়া।

এ প্রসঙ্গে তামান্না ভাটিয়া বলেন, বর্তমানে আমি সিনেমা জগতের সঙ্গে প্রেম করছি। আমি বুঝতে পারি না প্রতিনিয়ত এই গুঞ্জনগুলো কোথা থেকে আসে। এই গুঞ্জনগুলো অসম্মানজনক। যখন বিয়ের সিদ্ধান্ত নিব, ঘোষণা দিয়ে সবাইকে জানাব।

তিনি বলেন, একদিন অভিনেতা, অন্যদিন ক্রিকেটার, আর এবার চিকিৎসক। এই গুঞ্জনগুলো শুনলে মনে হয়, আমি হাজবেন্ড কিনতে বেরিয়েছি। ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জন আমি মোটেও পছন্দ করি না। বর্তমানে একাকি এবং ভালো আছি। আর আমার মা-বাবাও বিয়ের পাত্র খুঁজছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ