পুলিশ ও সাধারণ মানুষকে ইফতার দিচ্ছেন নিপুণ

বিনোদন ডেস্ক ।। চিত্রনায়িকা নিপুণ অভিনয়ের পাশাপাশি প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পরিচালনা করছেন।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা আসার পর থেকেই কর্মীদের অগ্রিম বেতন দিয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছেন।

এছাড়া করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। সহযোগিতা করছেন সমাজের নানা শ্রেণির মানুষকে। এই দুর্যোগময় পরিস্থিতিতে রমজান মাসব্যাপী এফডিসির মানুষদের জন্য ইফতার পাঠিয়েছেন। ঢাকার বিমানবন্দর থানার পুলিশদের জন্য গত সোমবার ইফতার পাঠিয়েছিলেন তিনি।

নিপুণ বলেন, এই দুর্যোগে আমাদের পুলিশরা অসীম সাহস, ধৈর্য ও জীবনের মায়া ত্যাগ করে মানুষ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। পুলিশদের মানবিক উদ্যোগ ও নিরলস কাজ এ বাহিনীকে নতুনভাবে উপস্থাপন করছে সাধারণ মানুষের কাছে।’

নিপুণ জানালেন, এ ছাড়া প্রতিদিনই বনানী থেকে গুলশানের প্রতিটি চেক পোস্টে পালাক্রমে ইফতার পাঠাচ্ছেন তিনি। অন্যান্য জায়গারও কিছু মানুষকে প্রতিদিন ইফতার পাঠাচ্ছেন এই অভিনেত্রী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *