• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সুশান্তের পর এবার আরেক জনপ্রিয় অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক, ০৯ জুলাই ।। ভারতের বিনোদন দুনিয়ায় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর রেশ এখনও কাটেনি। এখনও তার আত্মঘাতী হওয়ার শোক পার করতে পারেননি অনেকেই। এখনও ভক্তদের মনে হাজার প্রশ্ন অভিনেতার মৃত্যু নিয়ে। এরই মধ্যে ফের আত্মঘাতী হয়েছেন ৩০ বছর বয়সী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা সুশীল গৌড়া।

বুধবার কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন এই অভিনেতা। ঠিক কী কারণে এমনটা ঘটালেন তিনি, তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা। সুশান্ত কেন আত্মঘাতী হয়েছেন, তাও এখনও জানা যায়নি স্পষ্টভাবে। সুশীলের ক্ষেত্রেও একই ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর দ্য ওয়ালের।

কন্নড় ভাষায় বহু ছবিতে অভিনয় করেছেন সুশীল। টেলিভিশনেও জনপ্রিয় ছিলেন তিনি। কন্নড় টেলিভিশনে ‘অন্তঃপুরা’ বলে একটি ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছিলেন সুশীল। ফিটনেস ট্রেনার হিসেবেও বিখ্যাত ছিলেন তিনি। কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল দুনিয়া বিজয়ের পরিচালনায় সুশীলের নতুন ছবি ‘সালাগা’।

পরিচালক লিখেছেন, ‘ওকে অনেক আগে প্রথম দেখেই আমার মনে হয়েছিল, একদিন ও ঠিক হিরো হবে। কিন্তু আমার ছবি মুক্তির আগেই ও চলে গেল।’

সুশীলের আর এক সহ-অভিনেতা ধনঞ্জয় লিখেছেন, ‘সুশীল, জানি না, তোমার মধ্যে কী চলছিল, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল। তুমি আর একটু অপেক্ষা করতে পারতে সুদিনের জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ