• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষানগরী সৈয়দপুরের স্টুডিওতে আসছেন সঙ্গীতশিল্পী বাপ্পি আরনফ 

সিসি নিউজ, ১৬ জুলাই ।। ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের স্টুডিওতে এবার গানে গানে আড্ডা দিতে আসছেন সৈয়দপুরের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পি আরনফ। শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকনের সঞ্চালনা, সম্পাদনা ও পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সৈয়দপুরের ‘জেমস’ খ্যাত বাপ্পি আরনফের জীবনের অজানা গল্প জানা যাবে।
২০১৪ সালে নিজের ‘সোনার ময়না’ গান দিয়ে দর্শক হৃদয়ে সাড়া জাগানো বাপ্পি আরনফ ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করে জনপ্রিয়তা পেয়েছেন। নিজস্ব এলবাম বের করেছে। পাশাপাশি বেশ কয়েকটি টেলিভিশন পোগ্রামে অংশ নিয়ে নিজেকে আরো পরিনত করেছেন। বাপ্পি আরনফের সুরেলা কন্ঠে জেমসের গানই সবচেয়ে বেশি মানানসই। এজন্য তরুণরা বরাবরই তার গানের ভক্ত। পছন্দের শিল্পী বাপ্পি আরনফকে ভক্তদের অনেকে সৈয়দপুরের ‘জেমস’ উপাধি দিয়েছে।
দেশের ক্লান্তি লগ্নে দর্শকস্রোতাদের বিনোদিত করে মনোবল চাঙ্গা রাখতে ভিন্নধর্মী এই উদ্দ্যোগের জন্য শিক্ষানগরী সৈয়দপুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সঙ্গীতশিল্পী বাপ্পি আরনফ। তিনি জানান, ‘করোনা কালে গানবাজনা প্রায় বন্ধ। অনেকদিন গান করা হয়না৷ শিক্ষানগরী সৈয়দপুরের এই অনুষ্ঠানের মাধ্যমে আজ প্রায় চারমাস পর গান গাইতে যাচ্ছি। আশাকরি অনুষ্ঠানটি সকলের ভালো লাগবে।’
শিক্ষানগরী সৈয়দপুর কতৃক আয়োজিত ‘গানে গানে আড্ডা’ অনুষ্ঠানে বাপ্পি আরনফ আড্ডার ফাকে ফাকে তিনটি গান পরিবেশন করবেন৷ এরমধ্যে একটি তার নিজস্ব গান। মিউজিশিয়ান হিসেবে গিটারে থাকবেন আদিত্য জয়, কিবোর্ডে রিংকু, প্যাডে সবুজ। অনুষ্ঠানটি দেখা যাবে ১৭ ই জুলাই শুক্রবার রাত ০৮ ঘটিকায় ‘শিক্ষানগরী সৈয়দপুর’ ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ