• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজীবন সম্মাননা পাচ্ছেন আব্দুল হাদী

বিনোদন ডেস্ক ।। জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত সাংস্কৃতিক প্রতিবেদকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ থেকে ‘ইউরো কোলা-সিজেএফবি’ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে বলে ‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

‘ইউরো কোলা-সিজেএফবি’র এটি ১৯তম আসর। আগামী ২৫ জুলাই এই আসরে দেয়া হবে ২০১৯ সালের পুরস্কার। এদিন আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণে সম্মতি জানিয়েছেন বহু কালজয়ী গানে কণ্ঠ দেয়া সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ‘ইউরো কোলা-সিজেএফবি’ পুরস্কারের আসর বসে। তবে এবারের চিত্র ভিন্ন। বর্তমানের করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর প্রথমবার অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আসরের আয়োজক কর্তৃপক্ষ।

গত ১৮ বছর ধরে ‘ইউরো-সিজেএফবি’ আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হচ্ছে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন জাতীয় দৈনিক সমকাল-এর প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার। ২০১৮ সালের ১৩ আগস্ট তিনি মারা যান।

এর আগে আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, গাজী মাজহারুল আনোয়ার, মুস্তাফা মনোয়ার, শাহনাজ রহমতউল্লাহ, সাবিনা ইয়াসমিন, আসাদুজ্জামান নূর, জিনাত আমান, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আলী যাকের, শবনম, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফার মতো ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ