সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর রজত জয়ন্তী পালন

সিসি নিউজ, ২০ সেপ্টেম্বর ।। নীলফামারীর সৈয়দপুরের গৌরব উজ্জ্বল ও সুনামধন্য সংগঠন বন্ধন শিল্পী গোষ্ঠীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় মুর্তজা মিলনায়তনে।
সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ। অনুষ্ঠানে প্রায়ত ভাওয়াইয়া গানের শিল্পী মহেশ চন্দ্র রায়কে মরোনাত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন শিল্পীর পুত্র শিশির কুমার রায় মানিক।
সম্মাননা প্রদান কালে আরো উপস্থিত ছিলেন, লক্ষণপুর স্কুল্ এন্ড কলেজের অধ্যক্ষ জনাব রেজ্উল করিম, বন্ধন উপদেষ্টা এস এম আরমান, বেলাল হোসেন, বন্ধন সভাপতি আশরাফুল আলম, বন্ধন সম্পাদক রইজ উদ্দিন রকি প্রমূখ ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বন্ধন শিল্পী অনিক, বর্ষা, মনিষা, কাজল রেখা, মাধব চন্দ্র রায়, রইজ উদ্দিন রকি, বাদশা, আনোয়ার হোসেন, জাবেদ বরুয়া, ফারুক্ ও মাহাবুব আলম।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাব্বির হুসাইন।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *