সিসি ডেস্ক, ৩০ সেপ্টেম্বর ।। শারীরিকভাবে অসুস্থ কণ্ঠশিল্পী আকবরকে দ্বিতীয়বারের মতো অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার যাবতীয় খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন।
এখন থেকে সেখানে তিনি সারাজীবন ‘বিনামূল্যে’ সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) আকবর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
কণ্ঠশিল্পী আকবর ডায়াবেটিস ও কিডনি রোগ ছাড়াও বিরল চর্মরোগে ভুগছেন। কিছুদিন আগেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি হতে হয়েছিল তাকে। এখন কিছুটা সুস্থ এই গায়ক।

Leave a Reply