১৬ অক্টোবর খুলছে সিনেমা হল

সিসি ডেস্ক, ১৪ অক্টোবর।। বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হলো।
তবে কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তথ্য মন্ত্রণালয়ের পরিচালক-তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ।
এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। যেটি নিয়ে গতকাল পর্যন্ত চলচ্চিত্রাঙ্গনে ছিলে অস্পষ্টতা।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *