তৃতীয় ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী মধুমিতা

বিনোদন ডেস্ক ।। নিজের তৃতীয় ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। আসছে ‘ট্যাংরা ব্লুজ’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন এই আভিনেত্রী। ‘ট্যাংরা ব্লুজ’ ছবিটির পরিচালনা করছেন সুপ্রিয় সেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নবারুণ বোস।

‘ট্যাংরা ব্লুজ’ ছবিতে মধুমিতার চরিত্রের নাম জয়ী। পরমব্রতকে দেখা যাবে সঞ্জীব মণ্ডলের চরিত্রে।

ছবির গল্পে দেখা যায়, ‘জয়ী’ হলেন মুম্বাইয়ের একজন উঠতি সঙ্গীত পরিচালক। জয়ী মুম্বাইয়ের চাকচিক্যে ভরা জীবন থেকে বেরিয়ে এসে ট্যাংরাতে তার বাবার একটি অভিজাত অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন। একদিন বাড়ি ফেরার পথে রাস্তাতেই বস্তির কিছু বাচ্চাদের পারফরম্যান্সে মুগ্ধ হয় জয়ী। তবে আকস্মিক বোমা বিস্ফোরণ সবকিছু ওলটপালট হয়ে যায়।

বস্তির বাচ্চাদের নিয়ে সঞ্জীর ফের ব্যান্ডটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তবে তার কথায় ব্রেকথ্রু পাওয়া খুব কঠিন। ছবির গল্পে দেখা যাবে জয়ীর সঙ্গে আলাপে বদলে যায় সঞ্জীবের জীবন। তবে কীভাবে ‘ট্যাংরা ব্লুজ’-এর গল্প এগোবে, তা ছবি মুক্তির পরই জানা যাবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *