চলতি বছরে আসছে ‘বাংলার ভাবী’

বিনোদন ডেস্ক ।। ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী বলা হয় অভিনেত্রী মৌসুমীকে। এবার তাকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমা, যার নাম ‘বাংলার ভাবী’। এই সিনেমার মধ্য দিয়ে ‘বাংলার ভাবী’ হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এই চিত্রনায়িকা। এটি নির্মাণ করছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম।

মৌসুমী ছাড়াও ছবিতে থাকছেন ওমর সানীও। অনেকদিন পর পর্দায় আসছেন এই তারকা দম্পতি। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছে তারা। এখন গাজীপুরের হোতা পাড়ায় চলছে ছবিটির শুটিং। সেখানে দু’দিনের শুটিংয়ে শেষ হবে এর প্রথম লটের কাজ।

সিনেমা প্রসঙ্গে ওমর সানি গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন পর আমি আর মৌসুমী একসঙ্গে সিনেমায় কাজ করছি। বেশ ভালো লাগছে। আমাদের পাশাপাশি এতে দর্শক দেখতে পাবেন একটি নতুন জুটিকেও। ভালো কিছুই হতে যাচ্ছে। ’

জানা যায়, ধারাবাহিকভাবেই সিনেমাটি শুটিং হবে এবং যাবতীয় কাজ সম্পন্ন করে মুক্তি দেওয়া হবে চলতি বছরই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *