• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রিহানার গলায় গণেশের মূর্তি, নিন্দার ঝড়

সিসি নিউজ ডেস্ক ।। জনপ্রিয় পপ গায়িকা হিসেবেই আমেরিকান শিল্পী রিহানাকে চেনেন সবাই। ভারত উপ-মহাদেশের মানুষদের কাছেও রিহানা খুব পরিচিত। প্রায়ই গান নিয়ে আলোচনায় আসেন তিনি। আবারও এলেন আলোচনায়। তবে, এবার বিপরীতভাবে; মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে।

স্বল্পবসনে গলায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্রতার প্রতীক গণেশের মূর্তি ঝুলিয়ে আলোচনায় রিহানা। বলা চলে সমালোচনার মাধ্যমে আলোচনায়। তার এমন সাজের ছবি পোস্টের পর ভারতীয়দের সমালোচনার ঝড় বইছে রিহানার ওপর।

কিছুদিন আগেই ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করায় সমালোচনার শিকার হয়েছিলেন রিহানা।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি নিজের অন্তর্বাস সংস্থার জন্য ফোটোশ্যুট করেন রিহানা। মঙ্গলবার তার থেকেই একটি ছবি নিজের টুইটারে পোস্ট করেন। তারপরই নিন্দার ঝড় বইছে তার ওপর। ছবিতে দেখা গেছে, ঊর্ধ্বাঙ্গে অন্তর্বাস ছাড়া কোনো পোশাক নেই। গলায় ঝুলছে গণেশের হার। নিম্নাঙ্গে রয়েছে বেগুনি রঙের স্যাটিনের ছোট প্যান্ট। গলার হার ছাড়াও কানে ও হাতে রয়েছে হিরার অলঙ্কার।

ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে রিহানার বিরুদ্ধে। ছবির টুইটটি রিটুইট করে কেউ লিখেছেন, ‘রিহানা! সৌন্দর্যের নাম করে আমার ধর্মকে ব্যবহার করা বন্ধ করুন! গলার চেনের তলায় একটি গণেশমূর্তি রয়েছে। আমাদের হিন্দুদের জন্য গণেশ এক পবিত্রতার প্রতীক’! কারও দাবি, ‘এ ভাবে গণেশের মূর্তি গায়ে দেয়াটা ভীষণ আপত্তিকর! আমার প্রথম ভগবান ইনি।

কোটি কোটি মানুষের প্রতি বছর গণেশ চতুর্থী উৎসব পালন করেন। তাঁদের জন্য পবিত্র আবেগ। দুঃখিত রিরি, আপনি আমাকে এবং আরও লক্ষাধিক মানুষকে নিরাশ করলেন এ ভাবে’!

এর আগে ভারতে কৃষক আন্দোলন নিয়ে গত ২ ফেব্রুয়ারি রিহানা একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার খবরের লিঙ্ক শেয়ার করেছিলেন টুইটারে। টুইটের ক্যাপশনে লিখেছিলেন, ‘এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না কেন’?

তার টুইটের পর একে একে বহু আন্তর্জাতিক তারকা কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়ান। ভারতের কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন। সেই তালিকায় রয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন লেখিকা আম্যান্ডা কের্নি, পর্ন তারকা মিয়া খালিফা, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কমেডিয়ান হাসান মিনহাজ, অভিনেতা জন কুস্যাক প্রমুখ।

কিন্তু রিহানার সেই টুইটটি ভাল চোখে নেননি ভারতের বিশিষ্ট জনেদের একাংশ। তারা টুইট করে জানাতে থাকেন, এ ভাবে বাইরের দেশের মানুষ ভারতের নিন্দা করতে পারেন না।

রিহানার নিন্দার তালিকায় রয়েছেন অজয় দেবগান, কর্ণ জোহর, অক্ষয় কুমার-সহ সচিন টেন্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো তারকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ