• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে রব্বেল হোসেন (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাগোলা গ্রামে।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহত রব্বেল হোসেন উপজেলার শাহাগোলা গ্রামের আফসার আলীর ছেলে।

জানা যায়, পারিবারিক কলহের কারণে নিহত রব্বেল বুধবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় পরিবারের লোকজনের অজান্তে বিষপান করে। পরে রাত ১২টার দিকে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সাথে সাথে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ