• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিডিয়া ছাড়ছেন শাকিবের নায়িকা মৃদুলা

বিনোদন ডেস্ক ।। গত তিন বছর আগে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে একটি ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন সুচিস্মিতা মৃদুলা। ছবিটি মুক্তি পায়নি এখনও। তবে ছবিটির দুইবার নাম পরিবর্তন হয়েছে। ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ এর পর নাম রাখা হয়‘একটা প্রেম দরকার’। এরপর নাম রাখা হয় ‘বিদ্রোহী’। কয়েকদিন আগে ‘বিদ্রোহী’ নামেই ছবিটির একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে।  গানটিতে শাকিব-মৃদুলাকে ঠোট মেলাতে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

কিন্তু প্রথম ছবিটি মুক্তির আগেই নায়িকা জানালেন সিনেমাতে আর অভিনয় করবেন না তিনি। শুধু সিনেমাতেই নয়, মিডিয়াতেই আর কাজ না করার ঘোষণা দিলেন এ নবাগতা।

শাপলা মিডিয়া প্রযোজনা করেছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি। কিন্তু প্রথম ছবি মুক্তির আগেই কেনো সিনেমা ছাড়ছেন নায়িকা? জানতে চাইলে উত্তরে মৃদুলা বলেন, ‘ পারিবারিক কারণেই মিডিয়া ছাড়ছি। কারণ আমার পরিবার চাইছে না আমি আর মিডিয়ায় কাজ করি। যদিও  আমার ইচ্ছে ছিল সিনেমায় ভালো কিছু করার। শাকিব ভাইয়ার মতো সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগও পেয়েছি। প্রথম ছবিতেই চেষ্টা করেছি ভালো কিছু করার। কিন্তু এ অঙ্গনে স্থায়ী আর হওয়া হচ্ছে না।

মৃদুলা আরও জানান, প্রথম ছবিতে শাকিব ভাইয়া, শাহীন সুমন ভাইয়া যথেষ্ট সহযোগিতা পেয়েছি। কিন্তু ইচ্ছা থাকলেও এ মাধ্যমে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। কিছুদিন আগে আমার বাগদানও হয়ে গেছে। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে মিডিয়ায় আর দেখা যাবে না এটা নিশ্চিত করেই বলতে পারি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ