• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী আর নেই

সিসি নিউজ ডেস্ক ।। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

বিএসএমএমইউয়ের আইসিইউ প্রধান অধ্যাপক এ কে এম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এই কিংবদন্তি সংগীতশিল্পীকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি মারা গেলেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে বিশেষ ভূমিকা রাখেন এই গায়ক। লোক গানের জন্যই বিখ্যাত ছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গান গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন গ্রাম-বাংলায়। পরবর্তীতে রবীন্দ্রনাথের গান গেয়েও সুনাম অর্জন করেন।

রাজবংশীর পরিবারের পাঁচ পুরুষ ধরে গান লেখার সঙ্গে যুক্ত ছিলেন। সংগীত কলেজে লোকসংগীত বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। গান লেখা, সুর করা ও গাওয়া ছাড়াও লোকগান সংগ্রহ করতেন তিনি। গত ৫০ বছরে এক হাজার কবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন তিনি। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদকও লাভ করেন এই শিল্পী।

ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী দীপ্তি রাজবংশী, পুত্র রবীন রাজবংশী ও মেয়ে প্রবাসীও লোকগানের সঙ্গে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ