সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই

সিসি নিউজ ডেস্ক ।। দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফরিদ আহমেদের ছোট মেয়ে লিয়ানা ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ মার্চ অসুস্থ হয়ে পড়েন ফরিদ আহমেদ। ২৫ মার্চ করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক। সেখানে অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয় ফরিদ আহমেদকে। সঙ্কটাপন্ন অবস্থায় ১১ এপ্রিল তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অনেক কালজয়ী গানের সুর করেছেন ফরিদ আহমেদ। নাটক-সিনেমার আবহ সংগীতকার হিসেবেও তাঁর অবদান রয়েছে। তাঁর সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি চুপি’।

২০১৭ সালে ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদ আহমেদ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *