করোনায় আক্রান্ত চিত্রনায়ক আলমগীর হাসপাতালে ভর্তি

সিসি নিউজ ।। করোনা প্রতিষেধক টিকা নেওয়ার ছয় দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আলমগীর। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নায়কের সহধর্মিনী বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা।
দুপুর বিকেল ৩ টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজেটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া চেয়েছেন রুনা লায়লা।

এর আগে গত ১৪ এপ্রিল  রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর টিকা নেওয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *