ডোমারে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুরের মৃতদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে নিজ বাড়ী হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের(৪৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) রাত আটটার দিকে ডোমার থানা পুলিশ কাজিপাড়াস্থ নিজ বাড়ী হতে তার মৃতদেহ উদ্ধার করে।

মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬টি ও তার স্ত্রী সহিদা বেগম রুপার বিরুদ্ধে ২০টি মাদক মামলা রয়েছে। মিজানুর পৌরসভার ছোটরাউতা গ্রামের মৃত রেয়াজুল ইসলাম ভাদু’র পুত্র।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করে চেয়ারে বসিয়ে রেখেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। বৃহষ্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *