• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গে নির্বাচন: তারকা প্রার্থীদের সর্বশেষ অবস্থা

সিসি নিউজ ডেস্ক ।। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। নির্বাচনে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারকা প্রার্থীরা। এখন  পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী কোনো কোনো প্রার্থী এগিয়ে আছেন। আবার কেউ কেউ পিছিয়ে রয়েছেন।

বেহালা পূর্বাতে পিছিয়ে আছেন বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। কলকাতা থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

আসানসোল দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এগিয়ে আছেন। এদিকে, চুঁচুড়ায় এগিয়ে আছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তবে চণ্ডীতলা থেকে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত পিছিয়ে রয়েছেন। চণ্ডপুর থেকে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী এগিয়ে আছেন।

রাজারহাট গোপালপুরে তৃণমূল প্রার্থী শিল্পী অদিতি মুন্সী এগিয়ে রয়েছেন। বারাসত থেকে তৃণমূলের হয়ে লড়ছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তবে এখন পর্যন্ত পিছিয়ে আছেন তিনি। ভবানীপুর থেকে বিজেপির হয়ে লড়ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি পিছিয়ে আছেন।

এদিকে, কালীঘাটের বাসা থেকে ভোটের ফল পর্যবেক্ষণ করছেন মমতা। এই প্রথম তিনি তার চির পরিচিত আসন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে লড়ছেন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ