বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি-কঙ্গনা

সিসি নিউজ ডেস্ক ।। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজয়ী হলেন মমতা ব্যানার্জি। এমন পরিস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করলেন তিনি। শুধু তাই নয় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।

রবিবার যখন বাংলার রাস্তায় রাস্তায় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, তখন টুইটারে কঙ্গনা লিখলেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।” এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন।

নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। দিল্লির কৃষক আন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নিয়েছেন।

এবার বাংলার নির্বাচন নিয়ে মন্তব্য করলেন। শুধু তাই নয় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। এর আগে তিনি মুম্বাইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার নেতৃত্বাধীন বৃহণ্মুম্বই পুরনিগম তার অফিসের বেআইনি নির্মাণ ভাঙায় এই মন্তব্য করেছিলেন কঙ্গনা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *