করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে সন্ধ্যা রায়

বিনোদন ডেস্ক ।। বেশ কয়েকদিন ধরেই সর্দি-জ্বরে ভুগছিলেন ওপার বাংলার প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। প্রাথমিক চিকিৎসায় জানা গেছে, তার বুকে কফ বসে রয়েছে। তাই দেরি না করে পরিবারের লোক তাকে আরএন ঠাকুর হাসপাতালে ভর্তি করেন।

আপাতত ওই হাসপাতালে চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়েছে সন্ধ্যা রায়কে। শুক্রবার তার করোনা পরীক্ষাও করা হয়েছে। রিপোর্ট আসলেই বোঝা যাবে তিনি মহামারি এই ভাইরাসে আক্রান্ত কি না।

অভিনেত্রী সন্ধ্যা রায়ের বয়স বর্তমানে ৮০ বছর। সর্দির কারণে তার বুকে কফ জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া প্রবীণ অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও জানানো হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *