নায়িকা পরীমনিকে রেপ ও হত্যাচেষ্টা, বিচার চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

সিসি নিউজ ডেস্ক ।। দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে কে বা কারা রেপ ও হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। রবিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ জানান পরীমনি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনার বিচার দাবি করেছেন এবং বাঁচার আকুতি জানিয়েছেন। তবে অভিযোগে কারও নাম উল্লেখ করেননি নায়িকা। পরীমনির সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার!’

‘আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।’

‘আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।’

‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

পরীমনির দেয়া স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল। তবে মন্তব্যের ঘরে অনেকে অভিযুক্তের নাম প্রকাশের অনুরোধ জানিয়েছেন নায়িকার কাছে। অনেকে আবার পরীমনিকে রেপ ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তির উপযুক্ত শাস্তি দাবি করেছেন। কেউ কেউ আবার নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা প্রকাশের জন্য অভিনেত্রীর সাহসের প্রশংসা করেছেন।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *