প্রকৌশলী জিল্লুর রহমানের লেখা নাটক ‘একটি স্বপ্ন ছিল’র সুটিং সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি ।। বাংলাদেশের উওরের শেষ জেলা পঞ্চগড়ের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর অফিসের সহকারী প্রকৌশলী কথা সাহিত্যিক জিল্লুর রহমান সংসার, চাকুরী, সাহিত্য চর্চা নিয়ে বেশ ব্যাস্ত সময় পার করছেন তিনি । এরই ধারাবাহিকতায় তার লেখা ছোট গল্প অবলম্বনে খান রোমান পরিচালিত ”একটি স্বপ্ন ছিল”নাটকের সুটিং সদ্য সমাপ্ত হলো।এতে অভিনয় করেছেন মডেল আদিত্য শুভ, আনান, জেনিফা, জয়া ও মুকুল। নাটকটি এক উবার চালকের প্রেম কাহিনী নিয়ে নির্মিত । এটি একটি জীবন ভিওিক নাটক। নাটকের মুল চরিত্রে উবার চালক রাতুল অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় পাড়ি জমায়। প্রতিদিন উবার চালায় আর স্বপ্ন দেখে কিছু টাকা পয়সা জোগাড় করে ভালোবাসার মানুষ কুসুম কে বিয়ে করে ঢাকায় আনবে, বাধঁবে সুখের সংসার।এরমধ্যে দেশে করোনা শুরু হয়, ঢাকা সহ সারাদেশে করোনার কারনে লকডাউনে বন্ধ হয়ে যায় উবার। লকডাউন দীর্ঘায়িত হওয়ায় সামান্য জমানো কিছু টাকা ছিলো তাও শেষ হয়ে যায় রাতুলের।কোন রকম ধার দেনা করে চলতে হয় তাকে। লকডাউন শেষ হয়ে রাতুল কয়েকদিন গাড়ি চালিয়ে গ্রামে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু ততদিনে বিয়ে হয়ে যায় কুসুমের। একদিন রাতুলের উবার আইডিতে কল আসে এক প্যাসেঞ্জারের। প্যাসেঞ্জারের ডাকে সে চলে যায়,প্যাসেঞ্জার এক নববিবাহিত দম্পতি। গাড়ি চালাতে চালাতে সে ফিরে ফিরে তাকায়, কুসুম ও বার বার রাতুলের সাথে কথা বলার চেষ্টা করে। রাতুলের মুখে মাস্ক আর কুসুম পরেছে নাক ঢাকা বোরকা। গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাতুল পিছন থেকে কুসুমের হাটুঁনি দেখে নিশ্চিত মেয়েটি আর কেও নয় সে তার কুসুম। কুসুম আড়াল হওয়ার আগে শেষ বারের মত বোরকার পর্দা সরিয়ে রাতুলের দিকে তাকায়।গল্পটি সম্পর্কে জিল্লুর রহমান জানান এটি একটি ভিন্ন ধমী নাটক একজন উবারচালক আর এক সহজ সরল তরুনীর স্বপ্ন ভেঙে যাওয়ার কাহিনী ফুটে উঠেছে। পরিচালক নোমান খান বলেন নাটকটির গল্প অসাধারণ। এমন একটি সুন্দর গল্প নিয়ে নাটক তৈরি করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। আশাকরি নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *