• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শুভশ্রীর ছবি দিয়ে ভুয়া চাকরির বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক ।। ভুয়া চাকরির বিজ্ঞাপনে টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে ছবি ব্যবহার করা হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে। পোস্টটি ভুয়া বলে উল্লেখ করে নেট ব্যবহারকারীদের সতর্ক করেছেন অভিনেত্রী।

ফেসবুক পোস্টে চাকরির ভুয়া বিজ্ঞাপনটির স্ক্রিনশট শেয়ার করেছেন শুভশ্রী । অভিনেত্রীর ছবিসহ ওই পোস্টে লেখা রয়েছে, সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য ইনকামের সুযোগ। ঘরে বসে আপনার অ্যান্ড্রোয়েড মোবাইলের মাধ্যমে কোনও ইনভেস্ট ছাড়াই প্রতিদিন ১-২ ঘণ্টা ফেসবুকে কাজ করে প্রতি মাসে ৫০০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করুন। কাজটি কী ভাবে শুরু করতে হবে বিস্তারিত জানার জন্য এক্ষুনি জয়েন লিখে মেসেজ করুন।

পোস্টটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘ভুয়া পোস্ট অ্যালার্ট। দয়া করে এই পোস্টটা এড়িয়ে চলুন’। প্রতারণার হাত থেকে সকলকে সচেতন করতে শুভশ্রীর দেওয়া ওই পোস্ট দেখে অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ