• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |

পরীমণি মুক্তি পেয়েছেন

সিসি নিউজ ডেস্ক ।। চিত্রনায়িকা পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে তিনি মুক্তি পান।

মাদক মামলায় গতকাল মঙ্গলবার জামিন পান তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় সেদিন তাঁর মুক্তি মেলেনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় পরীমণির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান। এ সময় তাঁর আইনজীবী বলেন, আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর তাঁকে জামিন দেয়। তবে কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাঁকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ