নীলফামারীতে মুজিববর্ষ ব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে মুক্তিযোদ্ধা সমাবেশ

সিসি নিউজ ।। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো এই শ্লোগানে নীলফামারীতে মুজিববর্ষ ব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই কর্মসূচির আয়োজন করে নীলফামারী জেলা পরিষদ।
একই অনুষ্ঠানে জাতির জনকের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানভিত্তিক প্রকাশনা ‘অন্বেষণ’ পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সামসুদ্দোহা, সাবেক সংসদ সদস্য এন. কে আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এ. এস.এম মোক্তারুজ্জামান।
এসময় সম্মানিত অতিথি হিসেবে একজন বীরবিক্রম এবং আট জন বীরপ্রতীক খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
সমাবেশে রংপুর ও রাজশাহী বিভাগের ১৪টি জেলার বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং মুক্তিযুদ্ধের চেতনার সহ¯্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, কর্মসূচির অংশ হিসেবে মুজিব বর্ষ ব্যাপী নীলফামারী জেলার ৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, মুক্তিযুদ্ধের গল্প পরিবেশন এবং ‘অন্বেষণ’ পুস্তিকাটি বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবেন মুক্তিযোদ্ধাগণ।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *