• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সিসি নিউজ ।। ইয়াবাসহ ইমরান হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি দল। সোমবার সকাল এগারটার দিকে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় নিজ বাসা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ইমরান হোসেন ওই এলাকার উসমান গনির ছেলে। সে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সাধারন সম্পাদক পদে বহাল রয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার ব্যাক্তির নিজ বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৭০পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। পরে সৈয়দপুর থানায় একটি মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু বলেন, নাদিমের বিতর্কিত কর্মকান্ডের জন্য প্রথম থেকেই তাকে দলের কমিটি থেকে বহিষ্কারের জন্য বিভিন্ন ফোরামে অভিযোগ করে আসছি। কে শোনে কার কথা? আসলেই এমন ব্যাক্তিরা দল করতে আসে না, দলের সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করাই তাদের উদ্দেশ্য থাকে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা শাখার সাধারন সম্পাদক দীপক চক্রবর্তী জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি অনেক আগেই বিলুপ্ত করা হয়েছে। মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসার সাথে জড়িতদের স্থান স্বেচ্ছাসেবক লীগে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ