সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আগাম জাতের আলু চাষে ব্যস্ত কৃষক। স্বল্প সময়ে বেশি লাভের আশায় কৃষকেরা আউশ ধান ওঠার পরপরই আলু চাষে ব্যাস্ত হয়ে পরেছেন।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া ডাঙ্গায় আলু চাষী মাধব কুমার জানান, ‘আমি ৪ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করছি। এ সময়ে কাজ না থাকায় কমমূল্যে শ্রম পাওয়া যায়। তাই আগাম আলু চাষে ব্যয় অনেকটা কম হয়।
কামারপুকুর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম জানান, আগাম আলুতে দাম ভালো পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করেন তিনি। প্রতিবিঘায় ৩০-৩৫ মন আলু উৎপাদন হয়ে থাকে বলে জানান তিনি।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, অনেক আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এই আলুর আবাদ শুরু হয়। তা দেখে এখন সৈয়দপুরের চাষিরাও শুরু হরেছে এবং আমরা তাদেরকে সব ধরণের সহযোগিতাও করবো। রোপণের ৫৫-৫৮ দিনের মধ্যে এই আলু ঘরে তোলা যায় এবং ফলনও ভালো। কৃষকেরা বেশ ভালো দামে আলু বিক্রিও করতে পারেন।