• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় দূর্ঘটনার কবলে নভোএয়ারের ফ্লাইট

সিসি নিউজ ।। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি ফ্লাইটের (VQ-967) নোজ হুইল ( সামনের চাকা) ফেটে গিয়েছে। এতে রানওয়েতে পড়ে থাকা ফ্লাইটের কারণে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে।

সূত্র মতে, আজ বুধবার নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ণ করে সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অবতরণ কালে সামনের চাকা ফেটে যায়। এ অবস্থায় ফ্লাইটটি রানওয়েতে থেমে যায়। সৈয়দপুরগামী ৭০ জন যাত্রী নিয়ে অবতরণ করছিল ফ্লাইটি। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

তবে রানওয়েতে দূর্ঘটনাকবলিত নভোএয়ারের ফ্লাইটটি পড়ে থাকায় বিমানবন্দরের সকল ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ঘটনার পরপরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরন না করে যাত্রীসহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপরদিকে রানওয়ে বন্ধ থাকায় ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ণ করেনি।

নভোএয়ারের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে রয়েছে এমন তথ্য নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ সংবাদকর্মীদের জানান, যাত্রীরা নিরাপদে রয়েছে এবং তাঁরা বিমানবন্দর ত্যাগ করেছে। বন্ধ থাকা রানওয়ে সচল করতে কাজ চলছে।

রাত সাড়ে ১১টায় সর্বশেষ খবরে জানা গেছে, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটের রাতের সিডিউলের বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ও নভোএয়ার এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ