• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

সিসি নিউজ ডেস্ক ।। ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মুমেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়।

চলতি বছরে আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য সেবা বুথ রাখা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। তবে এখন পর্যন্ত ১৪ লাখের বেশি রিটার্ন দাখিল করা হয়েছে।

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। তবে করোনাভাইরাসের কারণে গত বছর মতো এবারও আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ