সৈয়দপুরে প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

সিসি নিউজ ।। ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে ইউনিক গিফট ফাউন্ডেশন সৈয়দপুর ব্রাঞ্চের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) শহরের চাঁদনগর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার শেখ রোবায়তুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক ইঞ্জিনিয়ার মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, খাজা মঈনুদ্দিন, মোছা. সুলতানা বেগম ও থেরাপিষ্ট মাহফুজা আক্তার প্রমূখ। পরে ছাত্র ছাত্রীদের ছাত্র-ছাত্রীদের মাসিক পরীক্ষার ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার শেখ রোবায়তুর রহমান ফলাফল তুলে দেন।
সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. হুমায়ুন রশীদ চৌধুরী পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *