• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চেয়ারম্যান প্রার্থীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আইনুল হক শাহ্ এর বাড়ির জানালার গ্রিল কেটে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তিনি দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ঘটনায় চেয়ারম্যানের পরিবারের সদস্যরা জীবন নিয়ে সংশয়ে রয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোয়ালডিহি গ্রামের জমির উদ্দীন শাহ্ পাড়ায় ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ্ এর নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।

ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ্ বলেন, নির্বাচনী প্রচারণা শেষে বাড়িতে রাত ১ টা পর্যন্ত মিটিং করে আমরা ঘুমিয়ে পড়ি। এরপর হতে ফজরের পূর্ব পর্যন্ত যেকোন সময়ে রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে আমার, জামাই ও শ্যালকের মোট ৩টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। তিনি আরো বলেন, এটা অবশ্যই আমার নির্বাচনী কাজে বাধা ও আমাকে বেকায়দায় ফেলার কৌশল হিসেবে দৃষ্কতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমিসহ আমার পরিবারের সদস্যরা বর্তমানে জীবন সংশয়ে আছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি রহস্য উন্মোচনে থানা পুলিশ কাজ করছে। তিনি সকলের উদ্দেশ্য আরো বলেন, এখন উপজেলা জুড়ে পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে। তাই সকলের নজর যখন ভোট ও ভোটারের দিকে চোরের নজর তখন চুরি করার দিকে। তাই প্রচার প্রচারনার পাশাপাশি নিজের প্রতি এবং সম্পদের প্রতি নজর রাখতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ