প্রীতি ভলিবল ম্যাচে জয় পেলো সৈয়দপুর

সিসি নিউজ ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে রোববার বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এতে নীলফামারী ও সৈয়দপুর ভলিবল দল অংশগ্রহণ করে। তিন সেটের মধ্যে দুই শুণ্য সেটে জয় পায় সৈয়দপুর ভলিবল দল।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিল্পি রানী মিস্ত্রি।
এর আগে বেলুন উড়িয়ে প্রীতি ভলিবল ম্যাচের উদ্বোধন করেন নারী সাংসদ পরে খেলোয়াড়দের সাথে পরিচয় হন তিনি। খেলা পরিচালনা করেন অমল কুমার রায় দুলাল এবং ভাষ্যে ছিলেন আব্দুল মতিন ও মমজাত উদ্দিন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *