এলপিজির ১২ কেজির সিলিন্ডার ১১৭৮ টাকা

সিসি নিউজ ডেস্ক ।। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি ৫৪ টাকা ৯৪ পয়সা।

আজ সোমবার সকালে এ ঘোষণা দেয় বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

গত বছর টানা পাঁচবার এলপিজির দাম বাড়ে। সবশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *