• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগ কর্মীদের বিবাদ মীমাংসা করতে গিয়ে আহত জয়-লেখক

সিসি নিউজ ডেস্ক ।। ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। সমাবেশের জায়গা দখল নিয়ে এ ঘটনা ঘটে। এ সময় মীমাংসা করতে গিয়ে আঘাত পান ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এরপর সেখানে গিয়ে আঘাত পান সভাপতি আল নাহিয়ান জয়ও।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে গাড়িতে করে স্থান ত্যাগ করেন। তবে খুব বেশি আঘাত পাননি জয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বটতলার নিচে আগে এসে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগ। পরে সেখানে মিছিল নিয়ে জসীমউদ্‌দীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলার নিচে যান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। হাতাহাতি মারামারিতে পরিণত নয়। ইট, চেয়ার, বাঁশ ছোড়াছুড়ি হয়। এতে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১০ জনের অধিক আহত হন ৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ