• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে নিপুণের আবেদন

সিসি নিউজ ডেস্ক।। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের ঘোষণা স্থগিত করে এই নায়ককে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল রাখার রায় দেন হাইকোর্ট। সোমবার (০৭ ফেব্রুয়ারি) জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এবার সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ আপিল দায়ের করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি। বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে শনিবার (৫ জানুয়ারি) নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। জায়েদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ