সৈয়দপুরে হেরোইনসহ মাইক্রোবাসের ৬ যাত্রী গ্রেপ্তার

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাসে পরিবহনের সময় ৫৫০ গ্রাম হেরোইনসহ ছয়জন গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব -১৩ সিপিসি-২ টহল দল। গত সোমবার সন্ধ্যায় শহরের সৈয়দপুর-পার্বতীপুর সড়কের খোদা হাফেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পরিবহন কাজে ব্যবহার মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন মো. হুমায়ুন কবির (২৪), মো. মাহফুজুর রহমান (২২), মো. সোহেল রানা (২৭), মো. সাদেক আলী (২৬), মো. মিলন আলী (১৫) এবং মো. তানজিদ হাসান (১৭)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, সিপিসি-২ এর উপ-সহকারি পরিচালক (ডিএডি) মো. রাবিব আলমের নেতৃত্বে র‌্যাবের ওই টহল দল এ দিন বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের পাতাকুঁড়ি বিনোদন পার্কের সামনে অবস্থান করছিল। এ সময় তাঁরা গোপন সূত্রে খবর পায় পার্বতীপুর মহাসড়ক হয়ে একটি মাইক্রোবাসে মাদকের একটি চালান সৈয়দপুরে আসছে। টহল দলটি সেখানে গিয়ে একটি চেকপোষ্ট স্থাপন করেন। তল্লাশি করে সাদা রংয়ের একটি মাইক্রোবাস থেকে উল্লেখ পরিমান হেরোইন উদ্ধার করে র‍্যাব সদস্যরা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *