এইচএসসির ফল নিয়ে খুশি পূজা

সিসি নিউজ ডেস্ক ।। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণা করেন।

এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই ছবির নায়িকা পূজা চেরি। তিনি পেয়েছেন জিপিএ- ৪.০৮। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

ফল জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পূজা চেরি বলেন, ‘পরীক্ষার আগে টানা সিনেমার শুটিং ছিলো। শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছি, এতেই সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।’

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু পূজা চেরির। নায়িকা হিসেবে অভিষেক যৌথ প্রযোজনার ছবি ‘নূরজাহান’ দিয়ে। এতে তার নায়ক কলকাতার আদ্রি। একই নায়কের সঙ্গে জুটি বেঁধে হয়েছে পূজার নতুন সিনেমা ‘প্রেম আমার-২’।

এখন ঢাকাই ছবির অন্যতম ব্যস্ত নায়িকা পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি ছবির।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *