কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা পেয়েছে জিপিএ ৫

সিসি নিউজ ডেস্ক ।। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। পুষ্পিতা পেয়েছেন জিপিএ ৫। তিনি ঢাকা সিটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন।

পুষ্পিতা তার ফলাফলে খুশি। তিনি বলেন, ‘আমি একটানা পড়াশোনা করতে পারি না। গানের মাঝে মাঝেই পড়াশোনা চলে আমার। তবে পড়েছি, এর ফল পেয়েছি। আনন্দও লাগছে, পরক্ষণে একটা গোপন ভয়ও স্পর্শ করছে মনে হয়। আমার ইচ্ছা বুয়েটে পড়ার। প্রকৌশলী হব। জানি না সে ইচ্ছা পূরণ হবে কি না। তবে যদি বুয়েটে না হয় তাহলে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। ’

কণ্ঠশিল্পী পুষ্পিতা গান নিয়ে ব্যস্ত রয়েছেন। বিভিন্ন মঞ্চ পারফর্ম ও টেলিভিশন লাইভে ব্যস্ততা। এ ছাড়া নিজের কিছু গান নিয়েও নিরীক্ষা করছেন। ২০১৫ সালে ‘চ্যানেল আই-ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন গাইবান্ধার মেয়ে নুজহাত সাবিহা পুষ্পিতা। প্রথম একক অ্যালবাম ‘অনুভবে তুমি’ প্রকাশ পায় ২০১৮ সালে।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *