• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বান্দরবানে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ

সিসি নিউজ ডেস্ক ।। বিরোধের জেরে বান্দরবানের রুমায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ‍্যা ইউনিয়নের আবু ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন-আবু ম্রো পাড়ার পাড়া প্রধান (কারবারি) লুং ই ম্রো (৬০), তাঁর ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), লেং নি ম্রো (৩২), মেওয়াই ম্রো (৩০) ও রিং রাও ম্রো (২৮)।

মুরুং বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার জানিয়েছেন, ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে রুমা থানার পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গালেঙ্গ‍্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ চলাকালে উত্তেজিত পাড়ার লোকজন ওই ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

রুমা থানা পুলশের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন, দুর্গম এলাকায় ঘটনা ঘটায় এখনো পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ