• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালিত

সিসি নিউজ ।। সারাদেশের মতো ২ মার্চ (বুধবার) নীলফামারীর সৈয়দপুরেও চতুর্থ জাতীয় ভোটার দিবস – ২০২২ পালিত হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে দিবসের উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে দিবসের এবারের প্রতিপাদ্য “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। পরে সেখান থেকে চতুর্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে।
এতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুল লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ