জায়েদ খানকে বয়কট করল চলচ্চিত্রের ১৮ সংগঠন

সিসি নিউজ ডেস্ক ।। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন জায়েদ খানকে বয়ক করেছে। শনিবার এক বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে সমকালকে বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি  ও চলচ্চিত্র সংগঠন একাত্বতা পোষণ করেন। উক্ত সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধূর জন্মতশত বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও বিজ্ঞাপ্তিতে জানানো হয় আজ থেকে ১৮ সংগঠন জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হলো। যার ফলে আজ থেকে ১৮ সংগঠনের কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রম অংশগ্রহণ করবে না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *