• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে বড়ই বাগানে ফাঁদ দিয়ে শতাধিক পাখি নিধন

সিসি নিউজ ।। নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নে বড়ই বাগানে জালের ফাঁদ পেতে শতাধিক পাখি নিধন করা হয়েছে। ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে চুক্তি ভিত্তিক বড়ই বাগানের মালিক লালচান বাদশার বিরুদ্ধে এমন অভিযোগ মিলেছে। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী অঞ্চলের কর্মকর্তা এক অভিযান পরিচালনা করে ওই বাগানে।

স্থানীয়রা জানান, বড়ই বাগানটির প্রকৃত মালিক ওই গ্রামের হাফিজুল ইসলাম। তিনি লালচানকে বাৎসরিক চুক্তি দিয়েছেন। সে পাখির হাত থেকে বড়ই রক্ষার্থে সূতা দিয়ে বিশেষ ধরনের জাল দিয়ে ঘিরে দেন। এতে গত এক সপ্তাহে শালিক, ঝিঙ্গে, দোয়েল, বুলবুলি, ঘুঘু সহ প্রায় শতাধিক পাখি আটকা পড়ে মারা যায়।

পাখি ও পরিবেশে জীব বৈচিত্র সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, সংগঠনের জনৈক সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাটি যাচাই করা হয়। পরে পাখি নিধনের সত্যতা পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী অঞ্চলের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের খবর পেয়ে অভিযুক্ত লালচান গাঢাকা দিয়েছেন। মৃত পাখিগুলো ও জাল উদ্ধার করা হয়েছে। পাখি নিধনের অপরাধে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ