• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শাহজালালে পাঁচ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী আটক

সিসি নিউজ ডেস্ক ।। জ্যাকেটের মধ্যে পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার নিয়ে পাচারের চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের তাজুল ইসলাম (২৬) নামের একজন কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিমানের ওই কর্মীকে আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার সানোয়ারুল কবির বলেন, ‘প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ কাতার এয়ারওয়েজ একজন বিমানকর্মীকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই বিমান কর্মীর নাম তাজুল ইসলাম। আটককালে তাঁর কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।’

সানোয়ারুল কবির বলেন, ‘আটককালে তাঁর পরিহিত জ্যাকেটের পকেট থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়।’

উপ-কমিশনার সানোয়ারুল কবির আরও বলেন, ‘কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটটি বিকেল ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তখন কারও কাছ থেকে কোন কিছু নিয়ে বের হচ্ছে, এমন সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।’

এ ঘটনায় স্বর্ণসহ আটক হওয়া ওই বিমানকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ঢাকা কাস্টম হাউসে এই কর্মকর্তা জানিয়েছেন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ