চেম্বার জজ হলেন বিচারপতি ইনায়েতুর রহিম

সিসি নিউজ ডেস্ক ।। সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে চেম্বার জজ হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২৯ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আগামী ৩ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ৩ এপ্রিল থেকে শুধু রমজান মাস পর্যন্ত প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *