ডিমলায় নিষিদ্ধ জাল জব্দ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। মৎস্য অধিদপ্তরাধীন দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত জালগুলোকে আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করা হয়েছে।

মঙ্গলবার (১৭মে) বিকেলে ডিমলা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাবুরহাট বাজারের এক অভিযান চালানো হয়। এ সময় জাল ব্যবসায়ী লাল মিয়ার গোডাউনে প্রায় ৩০ হাজার টাকা মুল্যের ৫০ ফুট দৈর্ঘ্য ৪টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে বিকেল ৫টায় উপজেলা চত্বরের পাশে বটতলায় জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ৫০ফিট করে ৪টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিসট্রেট সহকারী কমিশনার (ভুমি)ইবনুল আবেদীনের নেতৃতে অভিযান পরিচালনা করার সময় পুলিশ পরিদর্শক আকতার হোসেন, উপজেলা মৎস অফিসের সহকারী মানিক চন্দ্র রায়, অফিস সহকারী মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *